Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ফুটবলখেলাধুলা

ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে

লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। গত ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর সেখান থেকেই লন্ডন চলে গিয়েছিলেন তিনি ।

জেমি ডে কে হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। ফেব্রুয়ারিতে শুরু করবো জাতীয় দলের ক্যাম্প। বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ বাকি আছে। তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।

জেমির সঙ্গে কাতার থেকে দেশে গিয়েছিলেন তার সহকর্মীরাও। এর মধ্যে সহকারি কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ৭ জানুয়ারি ঢাকা এসেছেন। তিনি এখন হোটেলে আছেন। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ওয়াটকিস মাঠে বসে লিগের খেলা দেখবেন।

আগামী মার্চ ও জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইয়ের বাকি ৩ ম্যাচের জন্য জাতীয় দল সাজাতে লিগ দেখে খেলোয়াড় পরখ করবেন জেমি ডে।

ফেডারেশন কাপে জাতীয় দলের ফরোয়ার্ডদের বেশিরভাগই গোলের মুখ দেখতে পাননি। লিগে নিজেদের প্রমাণের পালা তাদের। জেমির দলে থাকতে হলে পারফরম্যান্সের বিকল্প নেই।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button