Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী আক্রান্ত ৯ কোটি ছয় লাখ, মৃত্যু ১৯ লাখ ছাড়িয়ে

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১১ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন নয় কোটি ছয় লাখ ৮৮ হাজার ৭৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৯০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৪৮ লাখ ১১ হাজার ৩৮০ জন।

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৭ শ’ ৫০ জনেরও বেশি মানুষের। এতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু ৩ লাখ ৮৩ হাজার ছাড়াল। ২৪ ঘণ্টায় ২ লাখ ৬ হাজার শনাক্তে মোট শনাক্ত ২ কোটি ২৯ লাখ ১০ হাজারের বেশি ।

এদিকে, যুক্তরাজ্য থেকে যাওয়া উচ্চ সংক্রমণশীল নতুন ধরনের করোনাভাইরাস রাশিয়াতেও শনাক্ত হয়েছে। যদিও দেশটি কিছুদিন আগেই ব্রিটেনের সাথে সব ফ্লাইট বন্ধ করে। ইউরোপের দেশ জার্মানিতে বেড়েছে সংক্রমণ হার। একদিনে প্রায় ১৪ হাজার শনাক্তে মোট শনাক্ত ১৯ লাখ ২৯ হাজারের বেশি। সংক্রমণ বৃদ্ধি অব্যাহত আছে ইউরোপের বহু দেশেই।

অন্যদিকে, ভারতে সংক্রমণ ও মৃত্যুহার কমছে বেশ কিছুদিন ধরেই। বিশ্বে নতুন ৬ লাখ ৪ হাজার শনাক্তে মোট শনাক্ত ৯ কোটি ৬ লাখ ৬৯ হাজারের বেশি। আর সংক্রমণে মৃত্যু হয়েয়ে একদিনে ৮ হাজার ৮শ মানুষের। মোট মৃত্যু ১৯ লাক ৪২ হাজারের বেশি ।

সংশ্লিষ্ট খবর

Back to top button