Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাঅন্যান্য

বঙ্গবন্ধু ম্যারাথন: অংশ নিলেন দেশি-বিদেশি ২শ’ দৌড়বিদ

জাতির জনকের ফেরার দিনে, রাজধানীতে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১। এতে অংশগ্রহণ করেন দেশি-বিদেশি ২শ’ দৌড়বিদ। প্রথম আসরে ফুল ম্যারাথনে সেরা হয়েছেন মরক্কোর হিশাম, আর হাফ ম্যারাথনে জয়ী কেনিয়ান অ্যাথলেট অ্যাডুইন কিপরোপ কিটু।

বাংলার মাটিতে বঙ্গবন্ধু ম্যারাথন, দেশের ক্রীড়াঙ্গণের অন্যতম সেরা সাফল্য। করোনা মহামারিতে আয়োজনকে সফল করে তোলার আহ্বান জানিয়েছিলেন আয়োজক কমিটি। বাস্তবে হলোও তাই, প্রথম আয়োজনকে সফল করতে ভোর থেকেই বিভিন্ন সাজে সেজে ওঠে, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম।

প্রধান অতিথি হিসেবে ম্যারাথনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ম্যারাথন শেষ হওয়ার পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

৪২ দশমিক ১৯৫ কিলোমিটারের ফুল ম্যারাথনে অংশ নেন ১০০ জন। বাকি ১০০ জন অংশ নেন ২১ দশমিক ৩৯৭ কিলোমিটারের হাফ ম্যারাথনে। আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে গুলশান ২ এবং ১ নম্বর হয়ে হাতিরঝিলে ৫ চক্কর ঘুরে ফুল ম্যারাথন এবং ২ চক্কর ঘুরে হাফ ম্যারাথন।

একইসঙ্গে শুরু ডিজিটাল ম্যারাথনও, চলবে ৭ মার্চ পর্যন্ত। আগ্রহীরা বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১-এর অফিশিয়াল ওয়েবসাইটে, রেজিস্ট্রেশন করতে পারবেন। হাফ-ম্যারাথনে নারীদের মধ্যে সেরা কেনিয়ার নোয়াম জেবিত। রানারআপ মরক্কোর সুকাইনা।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button