Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

৪-১ গোলে লিভারপুলের জয়

এফএ কাপে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে লিভারপুল। জোড়া গোল করেছেন সাদিও মানে। তাতে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে উঠে গেলো তারা।

ভিলা পার্কে ম্যাচের চার মিনিটে সেনেগাল স্ট্রাইকার সাদিও মানের গোলে এগিয়ে যায় অলরেডরা। ৪১ মিনিটে লুইয়ি ব্যারির গোলে তারা সমতায় ফেরে। প্রথমার্ধে কিছুটা লড়াই করলেও, দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা।

বিরতির পর ৫ মিনিটের ব্যবধানে তিনটি গোল হজম করতে হয় অ্যাস্টন ভিলাকে। ৬০ মিনিটে জর্জিনিও’র পর ৬৩ মিনিটে সাদিও মানে দ্বিতীয় গোল করেন। আর ৬৫ মিনিটে মোহাম্মদ সালাহর নিখুঁত ফিনিশিংয়ে জয় নিশ্চিত হয় ইয়ুর্গের ক্লপের শিষ্যদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button