Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাষ্ট্র

একদিনে বিশ্বব্যাপী মৃত্যু ছাড়ল ১৩ হাজার

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮২ হাজার ৪৭৩ জন। একই সময়ে মারা গেছেন ১৩ হাজার ৪৭ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৬ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৫২৫ জন এবং মৃত্যু হয়েছে ১৮ লাখ ৭৪ হাজার ৩৪৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ১৫ লাখ ২২ হাজার ৫৭৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৬০৬ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৬২০ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩ লাখ ৭৫ হাজার ৪৭৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ১৫১ জন। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৮ লাখ ১২ হাজার ৭ জন মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৭৭ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩২ লাখ ৮৪ হাজার ৩৮৪ জন। ভাইরাসটিতে মারা গেছে ৫৯ হাজার ৫০৬ জন। তালিকায় যুক্তরাজ্য অবস্থান পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

সংশ্লিষ্ট খবর

Back to top button