Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে আক্রান্ত ৮ কোটি ৪৩ লাখ, মৃত্যু ১৮ লাখের বেশি

বিশ্বজুড়ে আবারও ভয়ংকর রূপ নিতে শুরু করছে মহামারি করোনা। ভাইরাসটির নতুন ধরণ বিভিন্ন জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও টিকা প্রয়োগে সমন্বিত উদ্যোগ বাড়ানোর আহবান জানিয়েছে।

ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি ৪৩ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ ৩৪ হাজার। তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ছয় লাখ। মৃত্যু হয়েছে সাড়ে ৩ লাখের বেশি।

ভারতে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে ১ কোটি তিন লাখ। মারা গেছেন প্রায় দেড় লাখ রোগি। এছাড়া ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৭ লাখ সংক্রমিত হয়েছেন। মৃত্যুর সংখ্যা প্রায় দুই লাখ।

এদিকে, এরই মধ্যে ৩১ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন। এই ধরন আগের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক। এতে নতুন করে ফের বিশ্বব্যাপী শঙ্কা বাড়ছে। এ নিয়ে বিভিন্ন দেশে নানা বিধি নিষেধ জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button