Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

চলে গেলেন মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম

মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়শা খানম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২ জানুয়ারি) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আয়শা খানমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু এ খবর জানিয়েছেন। ওই বার্তায় বলা হয়, বাষট্টির ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়শা খানম।

ছাত্র জীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের নারী আন্দোলন এক অকৃত্রিম অভিভাবককে হারালো।

নেত্রকোনায় নিজ গ্রামে আয়শা খানমের মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button