Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

সন্ধ্যায় সাইফের প্রতিপক্ষ আরামবাগ

ফেডারেশন কাপ ফুটবলে আজ (মঙ্গলবার) রয়েছে দু’টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি উত্তর বারিধারা। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌনে ছয়টায় সাইফ স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ।

বি’গ্রুপের ম্যাচটি দু’দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। নিজেদের দুই ম্যাচেই ব্রাদার্স ইউনিয়ন এবং উত্তর বারিধারাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সাইফ স্পোর্টিং ক্লাব। আজকের ম্যাচটি তাদের জন্য শুধু নিয়ম রক্ষার খেলা।

ফলে আজ  রিজার্ভ বেঞ্চে থাকা খেলোয়াড়দেরকে পরখ করার সুযোগ পাবেন কোচ পল পুট। তবে বিপরিত চিত্র আরামবাগ ক্রীড়া সংঘের। উত্তর বারিধারার কাছে নিজেদের প্রথম ম্যাচ হারায়, শেষ আটে খেলা বেশ কঠিন হয়ে গেছে তাদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button