Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

নাপিত-ডাক্তারের বিয়ে, চটলেন এসপি!

২১ মাস আগে বাড়ির পাশে সেলুনের দোকানের এক কর্মচারীর সঙ্গে চলে যাওয়া গাইনি চিকিৎসককে গত ২১ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করে সিআইডি। পরদিন ২২ ডিসেম্বর সংস্থাটির রংপুর কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে ব্রিফ করেন রংপুর জেলা সিআইডির এসপি মিলু মিয়া বিশ্বাস।

এ সময় তিনি ডাক্তার সম্পর্কে বলেন, নিচু শ্রেণির একজন নরসুন্দরকে পালিয়ে বিয়ে করে শুধু পরিবারকে ছোট করেননি পুরো চিকিৎসক সমাজকে লজ্জায় ফেলেছেন তিনি। স্বাধীনতা আছে বলেই, যা খুশি করতে পারেন না।

প্রাপ্তবয়স্ক একজন নারী কাকে বিয়ে করেছেন, তা নিয়ে সিআইডির এ সংবাদ সম্মেলন আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সংবাদ সম্মেলন করে পুলিশ আদালতের নির্দেশনা এবং আইন দুই-ই লঙ্ঘন করেছে এমন মন্তব্যও করেছেন নেটিজেনরা।

এছাড়াও অপহরণ মামলার আসামি হিসাবে নরসুন্দর রফিকুল ইসলাম বাপ্পীকে গ্রেফতার দেখিয়ে সেদিন পেছনে হাত মুড়ে হ্যান্ডকাপ পড়ানো অবস্থায় উপস্থাপর করা হয়। উপস্থাপন করা হয় ওই নারীর বর্তমান ও আগের সংসারের দুই শিশু সন্তানকেও।আদালতে তোলার আগে এভাবে গণমাধ্যমের সামনে তাদের উপস্থাপনের মাধ্যমে দায়িত্বশীল এ কর্মকর্তা ‘মিডিয়া ট্রায়েল’ সম্পন্ন করেছেন বলে অভিযোগ উঠেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ওই নারী চিকিৎসক গণমাধ্যমকর্মীদের জানান, বাপ্পীর সঙ্গে ২১ মাসের বিবাহিত জীবনে তাদের একটি ছেলেসন্তান রয়েছে। তারা সুখেই আছেন। তাকে অপহরণ করা হয়নি। তিনি স্বেচ্ছায় বাপ্পীর সঙ্গে পালিয়ে গেছেন। তার বাবা তাদের নামে মিথ্যা মামলা করেছেন বলেও দাবি করেন তিনি। সূত্র: সময় টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button