Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ফুটবলখেলাধুলা

টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে মোহামেডান

ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে সোয়া তিনটায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌনে ৬টায় বাংলাদেশ পুলিশের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

এ’গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ পুলিশ এফসি। এ ম্যাচটি তাদের জন্য টিকে থাকার লড়াই। কোচ পাকির আলীর জন্য বড় চ্যালেঞ্জ আজকের ম্যাচটি।

অন্যদিকে, মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলটিতে রয়েছে জাতীয় দলের খেলা কয়েকজন ফুটবলার। তাছাড়া বেশিরভাগ খেলোয়াড়ই গত মৌসুমের। ফলে অভিজ্ঞতা আর তারণ্যের মিশেলে দারুণ দল শফিকুল ইসলাম মানিকের।

সংশ্লিষ্ট খবর

Back to top button