
চলে গেলেন দেশের পথনাটক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মান্নান হীরা। সকালে শিল্পকলা একাডেমীতে মরদেহ আনা হলে শ্রদ্ধা জানান শুভাকাঙ্খিসহ বিশিষ্টজনেরা। তার মৃত্যু দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করেন তারা।
সকালে শিল্পকলা একাডেমীতে আনা হয় পথ নাটকের অন্যতম পুরোধা , নাট্যব্যক্তিত্ব মান্নান হীরার মরদেহ। এ সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বাংলা সংস্কৃতির বিকাশে মান্নান হীরার অবদান তুলে ধরেন তার সতীর্থরা। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এ ব্যক্তিত্বের আদর্শ লালন করে সামনে এগিয়ে চলার আহ্বান বিশিষ্টজনেরা।
বাংলাদেশে পথনাটক আন্দোলনের সঙ্গে আজীবন যুক্ত ছিলেন মান্নান হীরা। পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তাও ছিলেন তিনি। মঞ্চ ও টিভির জন্য অসংখ্য নাটক লিখেছেন। একাধারে ছিলেন নির্দেশক,গুণী নির্মাতা ও অভিনেতাও।
বাংলাটিভি/শহীদ



