Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাজ্যঅন্যান্যবাংলাদেশ

লন্ডন থেকে বাংলাদেশে এসেছে ১৬৫ যাত্রী

লন্ডন থেকে বাংলাদেশ বিমানে করে সিলেটের ওসমানী বিমানবন্দরে নেমেছেন ১৬৫ জন যাত্রী।

বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বিমানটি সিলেটে আসে। যাত্রীদের মধ্যে কেউ করোনা আক্রান্ত আছেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে সিলেট ওসমানী বিমানবন্দরে থাকা স্বাস্থ্য বিভাগের একটি দল। তবে যাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট রয়েছে তাদের বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষা করার পর ছেড়ে দেওয়া হয়।

স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ টিম সিলেট ওসমানী বিমানবন্দরে কাজ করে যাচ্ছে। তারা যাত্রীদের সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রামণ আছে কিনা তা খতিয়ে দেখছে। লন্ডন থেকে আগত করোনা নেগেটিভ যাত্রীদের কিছু নির্দেশনা ও পরীক্ষা করে ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়াও তাদের বাধ্যতামূলক সাত দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। লন্ডন থেকে আগত যাত্রীদের মধ্যে এখনও পর্যন্ত কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।

সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘লন্ডন থেকে ১৬৫ জন বাসিন্দা সিলেট এসেছেন। তাদের বিশেষভাবে পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগের একটি দল।’

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত বুধবার সাংবাদিকদের জানান, যুক্তরাজ্য থেকে কোনও বিমানযাত্রী কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে এলে তাকে সাত দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

মন্ত্রী জানান, যুক্তরাজ্য থেকে আসা সব যাত্রীর জন্য আলাদা লাইন করা হবে এয়ারপোর্টে। যাদের কভিড নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তাদের সেখানেই পরীক্ষার ব্যবস্থা করা হবে। এরপর সেখান থেকেই তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হবে ঢাকার আশকোনার হজক্যাম্পে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button