Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

ফ্রান্সে তিন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

ফ্রান্সের মধ্যাঞ্চলে তিনজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের সরকারি কৌঁসুলিরা। বুধবার সরকারি কৌঁসুলিদের বরাত দিয়ে এক টুইট বার্তায় এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ফ্রান্সের জাতীয় পুলিশ বাহিনীও এই হামলার কথা স্বীকার করেছে। তারা জানায়, পারিবারিক সহিংসতার খবর পেয়ে তারা একটি বাড়িতে যাওয়ার পর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পারিবারিক সহিংসতা জনিত এক ফোনকল পেয়ে ঘটনাস্থলে যান ওই পুলিশ কর্মকর্তারা। সে সময় তারা একজন নারীকে উদ্ধারের চেষ্টা করেন।

এ সময় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ওই তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং একজন আহত হন।

সংশ্লিষ্ট খবর

Back to top button