Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ফিফা বেস্ট রবার্ট লেভানডোস্কি

মেসি-রোনালদোকে টপকে ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন রর্বাট লেভানডোস্কি। ইউরোপ সেরার সোনালী ট্রফিটার বড় দাবিদার ছিলেন তিনি। পোলিশ তারকার সেই অপ্রাপ্তিতে প্রলেপ হয়ে এলো ফিফা বর্ষসেরা। বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো ফরোয়ার্ডের হাতে উঠেছে ২০২০ সালের দ্য বেস্ট ট্রফি। জার্মান ক্লাবটিকে গেলো মৌসুমে পাঁচটি শিরোপা জেতানোয় তার এই স্বীকৃতি।

আগে থেকেই অনুমেয় ছিল, এবারের ফিফার বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতিতে আসবে নতুন কোনো নাম। ফ্রান্স ফুটবল থেকে আলাদা হওয়ার পর সবশেষ চার বছরে তিনবার সম্মানজনক পুরস্কারটি ভাগাভাগি করেছেন দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তাদের রাজ্যে হানা নতুন বর্ষসেরা লেভার।

করোনার কারণে সুইজারল্যান্ডের জুরিখে এবারের বর্ষসেরার অনুষ্ঠান হয় ভার্চুয়ালি। তবে ৩২ বছর বয়সী পোলিশ তারকার হাতে সেরার পুরস্কারটি তুলে দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিজেই। বায়ার্ন মিউনিখের ঐতিহাসিক দ্বিতীয় ট্রেবল জয়ের পেছনে গত মৌসুমে বড় ভূমিকা রাখেন এই স্ট্রাইকার।

সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৯-২০ মৌসুমে করেছেন ৫৫ গোল।  যার ৩৪টি বুন্দেসলিগায়, ১৫টি চ্যাম্পিয়ন্স লিগে এবং বাকি ছয়টি জাতীয় দলের হয়ে। বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার সিটির লুসি ব্রোঞ্জ।

এ ছাড়া বছরের সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড দেয়া হয় দক্ষিণ কোরিয়া ও টটেনহামের স্ট্রাইকার সন হিউং মিনকে।  আর, সেরা কোচ নির্বাচিত হয়েছেন ৩০ বছর পর লিভারপুলকে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানো গুরু ইয়ুর্গেন ক্লপ।

সেরা তিনে রোনালদো ও মেসির জায়গা পাওয়া নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। ২০০৮ সালের পর ২০১৯-২০ মৌসুমে একটিও শিরোপা জিততে পারেনি বার্সা। রোনালদোর জুভেন্টাসও চ্যাম্পিয়ন্স লিগে আহামরি পারফরমেন্স করেনি গত মৌসুমে।  কেবল সিরি আ জিতেছে তুরিনের ক্লাবটির হয়ে।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button