Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিরাজনীতি

আ.লীগের কাছে ১০০ আসন চায় জাতীয় পার্টি

আ.লীগের কাছে ১০০ আসন চায় জাতীয় পার্টি

জাতীয় পার্টি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০টি আসন চাইবে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে । দলটির কো-চেয়ারম্যান জি

এম কাদের সোমবার বনানীর পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের কাছে

১০০ আসন চেয়ে জাতীয় পার্টি দরকষাকষি করবে। তবে সম্মানজনক আসন পেলে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা নির্বাচনে

যাবেন। জিএম কাদের বলেন,এবারের নির্বাচনেও জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবে। তিনি বলেন, ‘আমাদের চেয়ারম্যান

হুসেইন মুহম্মদ এরশাদের কাছে শুনেছি, জোটের শরিকদের আওয়ামী লীগ ৭০টি আসন দিতে চায়।’ জি এম কাদের বলেন, ‘আমাদের

দলকে আওয়ামী লীগ কত আসন দিতে চায়, এ বিষয়ে এখনো ওই দলের নীতিনির্ধারকদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি। তবে আমরা

সম্মানজনক আসন চাইছি। এটি হলেই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যাব।’ কোন প্রতীক নিয়ে নির্বাচন করবেন- জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘আমরা লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচনে যাব।’

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button