Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাজ্য

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৭ কোটি, মৃত্যু ১৬ লাখ

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মোট আক্রান্তের সংখ্যা ৭ কোটির ওপরে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখের বেশি। এর মধ্যে সুস্থতার সংখ্যা ছাড়িয়েছে ৫ কোটি ৪ লাখ।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।  দেশটিতে ৩ লাখ ৫ হাজার জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ১ কোটি ৬৫ লাখের বেশি মানুষ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

দেশটিতে কাল থেকে মানব শরীরে প্রয়োগ শুরু হবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন। এ সপ্তাহের শেষে দেশটির সবকটি প্রদেশে প্রথম ব্যাচের ৩০ লাখ ভ্যাকসিন বণ্টন করা হবে। তিনদিনে দেশটির ৬শ ৩৬টি স্থানে এসব ভ্যাকসিন পৌছে দেয়া হবে। প্রয়োগের ক্ষেত্রে কেয়ার হোমের বয়স্ক ও ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার দেয়া হবে।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ৬৯ লাখ এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮১ হাজার।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখের কাছাকাছি। আর মৃতের সংখ্যা দেড় লাখ ছুঁইছুঁই।

সংশ্লিষ্ট খবর

Back to top button