Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

করোনা আক্রান্ত জামাল ভূইয়া

কাতারে খেলতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া।

জানা যায়, আসন্ন ২০২২ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের হয়ে কাতারে বাছাইপর্বে খেলতে যান তিনি। সেখানে গত মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় কাতার দলের সাথে ৫-০ গোলে হারার পর দলের অন্যান্য খেলোয়াড়রা দেশে ফিরে আসেন।

তবে ব্যাক্তিগত কারণে কাতারে আরো কিছুদিন থাকবেন বলে মনস্থির করেন জামাল ভূইয়া। কিন্তু এর মধ্যে করোনা শনাক্ত হওয়ায় কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের তত্বাবধানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। কাতার থেকে ভারতে ইন্ডিয়ান ফুটবল লীগ খেলার জন্য কোলকাতা যাওয়ার কথা ছিলো তার।

করোনা পজিটিভ আসায় পরিকল্পনা বাতিল করতে হয়েছে। এদিকে ভারতীয় মিডিয়া সূত্রে জানা গেছে, জামালের বিকল্প খেলোয়াড় খুজছে কোলকাতা মহামেডান।

সংশ্লিষ্ট খবর

Back to top button