
করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৯৬৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ৮৬১ জনসহ মোট ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪ হাজার ৪৮৬ জন। এ নিয়ে দেশে মোট ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন করোনা থেকে সুস্থ হলো।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবে ১৬ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৬০০টি।
২৪ ঘণ্টায় নতুন ৩৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৮ জন ও নারী নয়জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন ও ষাটোর্ধ্ব ২৩ জন রয়েছেন।
বাংলাটিভি/শহীদ



