অর্থনীতিআওয়ামী লীগপ্রধানমন্ত্রীবাংলাদেশ
বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করেছেন আমরাই পারি: কাদের

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মা সেতু আজ দৃশ্যমান বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য শেষে পদ্মাসেতু বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ।
নিজস্ব অর্থায়নে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি আজ বৃহস্পতিবার ১২টা দুই মিনিটে বসানো হয়েছে।
ওবায়দুল কাদের বলেন,একজন মানবিক ও সাহসী নেতৃত্বের কারণেই সব অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশ আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে, আমরাও পারি।
বাংলাটিভি/শহীদ



