Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

করোনার আনুষ্ঠানিক টিকাদান শুরু যুক্তরাজ্যে

করোনা প্রতিরোধী ভ্যাকসিন ফাইজার-বায়োএনটেক আনুষ্ঠানিকভাবে মানুষের শরীরে দেয়া শুরু হলো যুক্তরাজ্যে। টিকাদান কর্মসূচির মধ্য দিয়ে করোনা নিয়ন্ত্রণে যুগান্তকারী সাফল্যের আশা করছে দেশটি।

আইডি কার্ডের মাধ্যমে সবাইকে এই ভ্যাকসিন প্রদান করা হবে। ১০ মাসেরও কমসময়ে করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর ভ্যাকসিন তৈরির পর, তা মানবদেহে ব্যবহার উপযোগী করে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে ফাইজার ও বায়োএনটেক।

তুর্কি বংশোদ্ভূত জার্মানির বিজ্ঞানী উগুর শাহীনের ঐকান্তিক প্রচেষ্টায় এই ভ্যাকসিন আলোর মুখ দেখল, যেটি যে কোনও ভ্যাকসিন উদ্ভাবনের ইতিহাসে বিরল।

প্রাথমিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ফাইজার জানায়, বড় ধরনের কোনও সমস্যা ছাড়াই তাদের ভ্যাকসিনে ৯০ শতাংশের বেশি কার্যকারিতা পাওয়া গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button