Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাজ্য

বিশ্বজুড়ে আক্রান্ত ৬ কোটি ৬৮ লাখ, সুস্থ ৪ কোটি ৬২ লাখ

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী রোববার (৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৯৬৯ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৩৮৩ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৫৯৮ জন।

এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৬০৩ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৪৮ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৪২৫ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮২৫ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৬ লাখ ৪৪ হাজার ৫২৯ জন এবং মারা গেছে এক লাখ ৪০ হাজার ২১৬ জন। তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬৫ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৭৬ হাজার ৬৪১ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৪ লাখ ৩১ হাজার ৭৩১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২ হাজার ৬৮৪ জনের। পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২২ লাখ ৮১ হাজার ৪৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ৫৪ হাজার ৯৮১ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button