Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

জানেন কি টয়লেটের ফ্ল্যাশে কেন দুটি বোতাম থাকে!

অনেকেই জানেন না টয়লেটের ফ্ল্যাশে কেন দুটি বোতাম থাকে। বর্তমান সময়ের আধুনিক টয়লেটের ফ্ল্যাশ হিসেবে দুইটি বোতাম বা বাটন থাকে। কখনও ভেবে দেখেছেন কি, কেন টয়লেটের ফ্ল্যাশে দুটি দেয়া হল?

মূলত পানির অপচয় রোধেই টয়লেটের ফ্ল্যাশে দুটি বোতাম ব্যবহার করা হয়েছে। কম পানির জন্য ছোট বোতাম আর বেশি পানির জন্য বড় বোতাম।

একটি বড় ফ্ল্যাশে সাধারণত ছয় থেকে ৭ লিটার পানি খরচ হয়। আগে যেকোনো ফ্ল্যাশে ঠিক এই পরিমাণেই পানি খরচ হত। আর ছোট ফ্ল্যাশে খরচ হয় মাত্র ৩ থেকে সাড়ে ৪ লিটার পানি।

জনসংখ্যার ক্রমবর্ধমান হারের কারণে দিন দিন বাড়ছে পানির চাহিদা। পানির বাড়তি চাহিদা যোগানে দিন দিন কমে আসছে ব্যবহার্য পানির পরিমাণ। তাই শৌচকার্যে পানির অপচয় রোধ করতে নেয়া হয় বিশেষ উদ্যোগ।

দুই বাটনের পরিকল্পনা সেখান থেকেই আসে ফ্ল্যাশ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর মাথায় আসে। ফলে বড় কোন প্রয়োজন ছাড়া বড় ফ্ল্যাশ না চেপে আপনি অনায়াসেই কমাতে পারেন পানির অপচয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button