Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশমানবসম্পদ

করোনায় ফেরা প্রবাসীদের অধিকাংশই উপার্জনহীন

করোনার কারণে দেশে ফিরে চরম আর্থিক সংকটে পড়েছেন অধিকাংশ প্রবাসী বাংলাদেশী। উপার্জনের কোন উপায় না পেয়ে পরিবার পরিজন নিয়ে রীতিমত মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের। এ অবস্থায় টিকে থাকতে সরকারের সংশ্লিষ্ট দ্প্তরের সহায়তা চাইলেও কাঙ্খিত সাড়া মিলছে না বলে জানিয়েছেন

করোনা কালীন কাজ হারিয়ে বাধ্য হয়ে দেশে ফিরতে হয়েছে অসংখ্য প্রবাসী বাংলাদেশীকে।বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে যারা রেমিট্যান্সের পাল্লা ভারী করতেন, অবদান রেখেছেন জিডিপিতে, ভাগ্য বিড়ম্বনায় তারাই এখন পড়েছেন চরম আর্থিক সংকটে।

বাড়িওয়ালাকে কাতর অনুরোধ করে ভাড়াটা না হয় আরো কিছুদিন বকেয়া থাক, বিদ্যুতের বিল জমা না দিলে না হয় সংযোগ বিচ্ছিন্ন ই করবে। কিন্তু পেট তো কোনভাবেই চলছে না।  নাগরিক হিসেবে ন্যূনতম মৌলিক অধিকার বঞ্চিত এসব প্রবাসীর চোখেমুখে এখন অমানিষার অন্ধকার।

 প্রায় ১ বছর,দেশে ফিরেছেন এসব শ্রমিক। অনেকেরই শেষ হয়েছে ভিসার মেয়াদ। এরই মাঝে একটু সহায়তার আশায় কখনো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কখনো বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরে মিলেছে শুধুই মৌখিক আশ্বাস।

 সরকারি সহায়তা কিংবা কর্মস্থলে ফেরার নিশ্চয়তা কোনটাই না পেয়ে চরম অনিশ্চয়তা দিন কাটছে এসব প্রবাসীর।রেমিট্যান্স যোদ্ধা হিসেবে না হোক অন্তত: নাগরিক হিসেবে বেচে থাকার ন্যূনতম সহায়তা চান তারা।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button