Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

এবার বিমান হামলায় ইরানি কমান্ডারের মৃত্যু

ইরানি সেনাবাহিনীর (রেভল্যুশনারি গার্ডস) এক কমান্ডার বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার ইরাকি নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে।

ইরানের রাজধানী তেহরানের বাইরে গত শুক্রবার দেশটির প্রধান পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের রেষ না কাটতেই ইরানের রেভল্যুশনারি গার্ডসের এক কমান্ডারের নিহত হওয়ার খবর এল। ফাখরিজাদেহ হত্যায় ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান।

ইরাকের দুজন নিরাপত্তা কর্মকর্তা পৃথকভাবে বলেন, গাড়িটিতে অস্ত্রশস্ত্র ছিল। গাড়িটি সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করার পরই বিমান হামলা হয়। ওই দুই কর্মকর্তা আরও বলেন, ইরান-সমর্থিত ইরাকি প্যারামিলিটারি গোষ্ঠীর সদস্যরা লাশগুলো উদ্ধারে সহায়তা করেন। ঘটনাটি ঠিক কবে ঘটেছে, কীভাবে ঘটেছে, তার বিস্তারিত বিবরণ তারা দেননি।

এরআগে চলতি বছরের জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি।

সংশ্লিষ্ট খবর

Back to top button