Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

দল ঘোষণা করেছে কাতার

বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে কাতার। অভিজ্ঞরাই প্রাধান্য পেয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়দের প্রস্তুত করতে যথেষ্ট সময় পেয়েছেন কোচ ফেলিক্স সানচেজ। নিজের সেরা ২৩ বেছে নিয়েছেন। দীর্ঘ বিরতি কাটিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ফিরতে, অভিজ্ঞদের উপরই ভরসা রাখছেন কাতারের স্প্যানিশ কোচ।

নিবিড় অনুশীলনে শুধু ট্যাকটিস ঠিক করাটাই বাকি। বিশ্বকাপের স্বাগতিক হওয়ায়, কাতারের জন্য লক্ষ্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা পাওয়া। বাছাইপর্বে ই’গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।

দোহার আল দুহাইল স্পোর্টস ক্লাবের আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ৪ ডিসেম্বর বাংলাদেশ ও কাতারের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

সংশ্লিষ্ট খবর

Back to top button