Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বিশ্বকাপের বাছাই ম্যাচ: কাতার সফরে বাংলাদেশ

করোনার চ্যালেঞ্জকে সঙ্গী করে, কাতার সফরে গেলো বাংলাদেশ ফুটবল দল। ৪ ডিসেম্বর দোহায় বিশ্বকাপের বাছাই ম্যাচ। তবে কোভিড পজিটিভ হওয়ায়, প্রধান কোচ জেমি ডে এবং ডিফেন্ডার মঞ্জুরুল রহমানকে ঢাকায় রেখে যেতে হয়েছে।

সঙ্গে ইনজুরির কারণে, দল থেকে ছিটকে পড়েছেন স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন। বাংলাদেশ দলে কাতার সফরের কথা ছিলো গেলো মার্চে। কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে বিশ্বকাপ বাছাইয়ের খেলাগুলো স্থগিত করে ফিফা।

প্রায় আটমাস পর কাতারের আমন্ত্রণে এবার বাকি থাকা অ্যাওয়ে ম্যাচ খেলতে, ঢাকা ছাড়লো বাংলাদেশ ফুটবল দল। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় প্রধান কোচ জেমি ডে’র পর, সফর থেকে বাদ পড়লেন ডিফেন্ডার মঞ্জরুল রহমানও।

এদিকে, কঠিন পরিস্থিতির মধ্যেও, ভাল পারফরমেন্সের প্রত্যয় খেলোয়াড়দের। কাতার পৌঁছে তিনদিন কোয়ারেন্টিনে কাটিয়ে নির্দেশনা অনুযায়ী অনুশীলনে নামবে সফরকারীরা। মূল ম্যাচের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা জামাল ভূঁইয়াদের।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button