Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বাংলাদেশ-নেপাল শেষ ম্যাচ মঙ্গলবার

সিরিজ নিজেদের করার মিশনে কাল নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ও ম্যাচ জেতা বেশ কঠিন হবে, মনে করেন বাংলাদেশ দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। তবে অধিনায়ক জামাল ভূঁইয়ার প্রত্যয় জয়ের ধারা অক্ষুন্ন রাখার।

এদিকে, নিজেদের রক্ষণভাগ ঠিক রেখে এগোতে চায় হিমালয়ের পাদদেশের দলটিও। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়, আর দ্বিতীয় ম্যাচে একই ধারায় উল্লাসের লক্ষ্য বাংলাদেশের। ম্যাচের স্ট্যাট্রিজিতে আকাশ-পাতাল পরিবর্তন। নেপাল বধের মিশনে পরিবর্তন আসবে দলের একাদশেও।

কারণ প্রথম ম্যাচের অনেক অপূর্ণতা পূরণের সুযোগ করে নিতে চাইবে প্রতিপক্ষরাও। তাই ম্যাচটাকে মোটেও সহজ ভাবছেন না জাতীয় দলের সহকারী কোচ স্টুয়ার্ট।

তিনি বলেন, দু’দলেরই প্রথম ম্যাচে কমবেশি সমস্যা ছিলো। সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করছে তারা। নেপাল চাইবে নিজেদের সেরাটা দিয়ে খেলতে, আমাদের লক্ষ্য একই। প্রধমার্ধে দ্রুত গোল করতে পারলে, বড় জয় পাওয়া আমাদের জন্য সহজ হবে।

আর বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, নেপালকে হারাতে পারলে ফিফা র‌্যাঙ্কিংয়ে উপরে ওঠার সুযোগ বেঙ্গল টাইগার্সদের। তার চেয়েও বড় ব্যাপার কাতার সফরের যাওয়ার আগে পূর্ণ আত্মবিশ্বাস।

উল্টোদিকে, করোনার কারণে নেপালের দলে নেই আট সিনিয়র খেলোয়াড়। প্রথম ম্যাচেও তার প্রভাব ছিলো স্পষ্ট। তবে বিরতির তিনদিনে সে ঘাটতি নিয়ে কাজ করেছে হিমালয়ানরা।

নেপালের কোচ বাল গোপাল বলেন, গত তিনদিনের ভালো একটা অনুশীলন করেছি আমরা। প্রথম ম্যাচের অনেক ভুল সংশোধনে কাজ করেছি। আশাবাদী যে, দ্বিতীয় ম্যাচে ছেলেরা কোনো ভুল করবে না।

মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজের শেষ খেলা মঙ্গলবার বিকেলে ৫টায়।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button