আন্তর্জাতিকইউরোপ
ইথিওপিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলা, নিহত ৩৪

ইথিওপিয়ার সংঘাতপূর্ণ টাইগ্রে অঞ্চলে, একটি বাসে সন্ত্রাসী হামলায় ৩৪ আরোহী নিহত হয়েছে। দেশটিতে কর্মরত হিউম্যান রাইটস কমিশন জানিয়েছে, হামলায় আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন। নিহতের সংখ্যা বাড়তে পারে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালিয়েছে। টাইগ্রে অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে চলতি মাসের শুরু থেকেই তৎপর হয়ে ওঠে বিদ্রোহীরা। শনিবারও কয়েক দফা সরকারি বাহিনীর ওপর তারা মিসাইল হামলা চালায়।
এদিকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ জানিয়েছেন- পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান চলবে।



