Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকটলিউডশোক সংবাদ

সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটা যুগ যেন শেষ হয়ে গেলো।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালের পক্ষ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর বিষয়টি অফিশিয়ালি ঘোষণা করা হয়।  ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি জন্ম নেওয়া এ অভিনেতার বয়স হয়েছিল ৮৬ বছর।

শনিবার দিনই চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন যে, চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শরীরের একাধিক অঙ্গ-প্রতঙ্গই আর কাজ করেছে না। মাল্টি অর্গান ফেলিওরের পরই সম্পূর্ণ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ অক্টোবর হাসপাতালে ভর্তি হন সৌমিত্র। তিনি একটা সময়ে ক্যানসারেও আক্রান্ত হয়েছিলেন। সেই অসুস্থতা স্বভাবতই তাঁকে পুরোপুরি ছেড়ে যায়নি। ফলে কখনও উন্নতি কখনও অবনতি, এই দোলাচলেই পার হচ্ছিল হাসপাতাল-বন্দি সৌমিত্রর সময়। ৪০ দিনের দীর্ঘ শারীরিক লড়াইয়ের পর হার মানলেন সৌমিত্র।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button