Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবলবাংলাদেশ

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। একবছর পর মাঠের লড়াইয়ে ফেরা বেঙ্গল টাইগার্সদের চাওয়া, করোনায় জর্জরিত প্রতিপক্ষ নেপালকে বড় ব্যবধানে হারিয়ে মুজিব বর্ষকে স্মরনীয় করে রাখার। অন্যদিকে, প্রায় নতুন দল নিয়ে মাঠে নামছে সফরকারীরা। তবুও তাদের মনে আছে ম্যাচ জয়ের আত্মবিশ্বাস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে বিকেল পাঁচটায়।

বিশ্বকাপ বাছাইয়ে খেলা প্রথম লেগের চার ম্যাচে জামাল ভূঁইয়াদের আত্মবিশ্বাসী পারফম্যান্স আর কোচ জেমি ডে’র কৌশলি ফরম্যাশনে, ফুটবল পিচে এখন সমীহ জাগানিয়া দল বাংলাদেশ। কিন্তু ফলাফলে শেষটা রাঙাতে না পারায়, মন খারাপ করে মাঠ ছাড়তে হয় দর্শকদের। একবছর বিরতির পর ঘরের মাঠে নামার অপেক্ষায়, জামাল ভূঁইয়া বাহিনী। অতীত ভুলে নতুন সাফল্যের প্রত্যাশা কোচের।

শুধু র‌্যাঙ্কিং নয়, খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, এ ম্যাচ দুটি আমাদের বেশ গুরুত্বপূর্ণ। ছেলেরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।

নেপাল দলের মূল শক্তি, শক্ত রক্ষণ। কিন্তু করোনার মহামারিতে বিপর্যস্ত দলটির মূল স্কোয়াডের আটজনই এখন আইসোলেশনে। ফিফা র‌্যাঙ্কিংয়ে স্বাগতিকদের চেয়ে এগিয়ে থাকলেও, বর্তমান পরিস্থিতিতে বেশ পিছিয়ে তারা। তবুও হাল ছাড়তে নারাজ হিমালয়ের দেশটি। প্রায় নতুন দল নিয়েও, প্রতিদ্বন্দিতার আশা অধিনায়কের।

করোনার কারণে অভিজ্ঞ ফুটবলাররা নেই। তাতে আমি বিচলিত নই। যারা খেলবেন তারা নিজেদের যোগ্য করেই জাতীয় দলের সুযোগ পেয়েছেন।

এদিকে, নেপালের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।  নতুন মুখ স্ট্রাইকার  ‍সুমন রেজা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button