Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅর্থনীতিবাংলাদেশ

পদ্মা সেতুর ৩৬তম স্প্যান বসলো

আবহাওয়া অনুকূলে থাকায় পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর পিলারের ওপর ওয়ান-বি নামে ৩৬ তম স্প্যানটি বসানো হয়েছে। এতে দৃশ্যমান হল সেতু ৫ হাজার ৪০০ মিটার।

শুক্রবার সকালে মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর খুঁটির ওপর ৩৬ তম স্প্যানটি বসানো হয় বলে জানিয়েছেন,পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের, এতে দৃশ্যমান হলো ৫ হাজার ৪০০ মিটার ।

৬ হাজার ১৫০ মিটারের সেতুতে স্প্যান বসবে ৪১টি। আর মাত্র ৫টি স্প্যানে ৭৫০ মিটার দৃশ্যমান বাকি পদ্মাসেতুর।

দেওয়ান আব্দুল কাদের জানান, ৩৭ স্প্যানসহ সেতুতে বাকি থাকা পাঁচটি স্প্যান মুন্সীগজ্ঞের মাওয়া প্রান্তেই বসানো হবে। এর মধ্যেই জাজিরা প্রান্তে সবকটি স্প্যান বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে।  আগামী ১১ নভেম্বর ৯ ও ১০ নম্বর পিলারে ৩৭তম স্প্যান ‘২-সি’, ১৬ নভেম্বর ১ ও ২ নম্বর পিলারে ৩৮তম স্প্যান ‘১-এ’, ২৩ নভেম্বর ১০ ও ১১ নম্বর পিলারে ৩৯ তম স্প্যান ‘২-ডি’, ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর পিলারে ৪০ তম স্প্যান ‘২-ই’ও ১০ ডিসেম্বর ১২ ও ১৩ নম্বর পিলারে ৪১তম স্প্যান ‘২-এফ’ বসানোর পরিকল্পনা রয়েছে।

পদ্মাসেতুতে মোট ৪২টি পিলারে বসানো হবে ৪১টি স্প্যান।  সেতু দৈর্ঘ্য ৬, ১৫০ মিটার (৬.১৫ কিলোমিটার)। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button