Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়া

করোনা: বিশ্বে একদিনে ৯ হাজারের বেশি মৃত্যু

করোনাভাইরাসে প্রথমবারের মতো সারাবিশ্বে একদিনে ৯ হাজারের বেশি রোগির মৃত্যু হয়েছে। একইসাথে ৫ লাখ ৭১ হাজার মানুষের দেহে নতুন করে শনাক্ত হয়েছে কোভিড নাইনটিন।

ভোটের উন্মাদনার মধ্যে বুধবার দিনের সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। গেলো ২৪ ঘণ্টায় রেকর্ড এক লাখ ৮ হাজার মার্কিনীর দেহে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। মারা গেছেন ১২শ’ মানুষ। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু বেড়ে প্রায় ২ লাখ ৪০ হাজার। মোট আক্রান্ত ৯৮ লাখ মানুষ।

এদিকে, ৭ শতাধিক মৃত্যুতে ভারতে মোট প্রাণহানি সোয়া লাখ ঠেকছে। ব্রাজিলে মোট মৃত্যু এক লাখ ৬১ হাজার ছাড়িয়েছে। মৃত্যু বাড়ছে আর্জেন্টিনা, ইরান, রাশিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইতালিতে।

বিশ্বজুড়ে করোনা মহামারিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ কোটি ৮৪ লাখ, যার মধ্যে সুস্থ ৩ কোটি ৪৬ লাখের বেশি। এ পর্যন্ত  মৃত্যু হয়েছে ১২ লাখ ৩০ হাজারের বেশি মানুষের।

সংশ্লিষ্ট খবর

Back to top button