Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়া

সারাবিশ্বে আক্রান্ত ৪ কোটি ৬৮ লাখ, সুস্থ ৩ কোটি ৩৭ লাখ

গত ২৪ ঘণ্টায় করোনায় সারাবিশ্বে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা ১২ লাখ ৫ হাজার ছাড়ালো। ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী এপর্যন্ত করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ৪ কোটি ৬৮ লাখ ৯ হাজার। যার মধ্যে সুস্থ ৩ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৩৭৪ জন।

এদিকে, একদিনে যুক্তরাষ্ট্রে ৭১ হাজারের বেশি শনাক্ত হয়েছে,মারা গেছে ৪শ’ মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার। ভারতে একদিনে  সর্বোচ্চ ৫শ মানুষের প্রাণহানি হয়েছে, দেশটিতে  মোট প্রাণহানি ১ লাখ ২৩ হাজার।

ব্রাজিলে করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫৫ লাখ ৪৫ হাজার ৭০৫। মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ১০৪ জন। ইউরোপের দেশেগুলোতে দ্বিতীয় দফায় বাড়ছে সংক্রমণ। এশিয়ার মধ্যে ভারতে করোনার ঊর্ধ্বগতি নামছে না।

অন্যদিকে, করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরেস আধানম গ্রেবিয়েসাস কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। তিনি জানিয়েছেন, করোনা পজেটিভ রোগীর সংস্পর্শে এসেছিলেন। তবে এতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকলেও, আপাতত তার কোনো উপসর্গ  দেখা যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button