Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

১৪ বছর পর ম্যানচেস্টারকে হারালো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে পেয়েছে টটেনহাম হর্স্পার ব্রাইটন অ্যান্ড অ্যালবিয়নের বিপক্ষে ২-১ গোলে জিতেছে স্পার্সরা। এদিকে, ১৪ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে হারিয়েছে আর্সেনাল। তাতে প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো গানাররা।

ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালের দাপট, উলিয়ান অ্যাবেমায়াংদের আক্রমণে কোনঠাসা ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ভাগ্যদেবতা মুখ লুকিয়ে রাখায় ম্যাচের ৬৮ মিনিট পর্যন্ত আফসোসেই পুড়েছে গানাররা। হয়েও যেন হচ্ছিলোনা কাঙ্খিত গোল।

৬৯ মিনিটে গানারদের হয়ে স্কোরের সন্ধানে ডিফেন্স থেকে উঠে এলেন বেয়েরিন মরুনো। রেড ডেভিলদের ডি-বক্সে উইলিয়ানের পাস রিসিভ করার সময় পল পগবার রাফ ট্যাকল। পেনাল্টির বাশি রেফারির, অ্যাবেমাংয়ের নিশানাভেদি শটে আসে ম্যাচের একমাত্র জয়সূচক গোল।

আরেক ম্যাচে, টটেনহাম স্টেডিয়ামের মাঠে অতিথ্য নেয়া ব্রাইটন, ১৩ মিনিটে পিছিয়ে পড়ে। ৫৬ মিনিটে সুযোগ কাজে লাগায় ব্রাইটন, সতীর্থদের পা হয়ে তারিক ল্যাম্পটির ফিনিশিংয়ে স্কোর লেভেল হয় সফরকারীদের।

মাঝে স্পার্স ক্যাপ্টেনের ভুলে হতাশ হয়েছেন কোচ হোসে মরিনহো, সেটাকে আর শেষ পর্যন্ত স্থায়ী হতে দেননি ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেল, ৭৩ মিনিটের ভেলকিতে ২-১ এ জয় নিশ্চিত হয় টটেনহামের।

দিনের অপর ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-১ গোলে হারা এভারটন সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। অ্যাস্টন ভিলার মাঠে ৪-৩ গোলে জেতা সাউদাম্পটন সমান পয়েন্ট নিয়ে তিনে ও উলভারহাম্পটন চারে।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button