Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

কোয়ারেন্টিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। রোববার এক টুইটে তেদ্রোস নিজেই জানিয়েছেন, এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন পরে পরীক্ষায় যার কোভিড-১৯ পজিটিভ এসেছে।

টুইটে তিনি বলেন, “আমি পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসা এক ব্যক্তির সংস্পর্শে ছিলাম বলে শনাক্ত হয়েছি। আমি ভালো আছি, কোনো উপসর্গও নেই। ডব্লিউএইচওর গাইড লাইন মেনে আসছে কিছু দিন স্বেচ্ছা-কোয়ারেন্টিনে থাকবো আর বাড়ি থেকে কাজ করবো।”

বিশ্বময় ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির লড়াইয়ের উদ্যোগে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তেদ্রোস।

সংশ্লিষ্ট খবর

Back to top button