Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

তুরস্কের ধ্বংসস্তূপ থেকে এখনো জীবিত উদ্ধার

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপ থেকে সোমবার (২ নভেম্বর) তিন বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা গেছে। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। আহত হয়েছেন ৯৬২ জন।

ভূমিকম্পের আঘাতে অনেক জায়গায় তৎপরতা চালাচ্ছে দমকল কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা। ভূমিকম্পের পর ১১২০ বার আফটার শক অনুভূত হয় বলে জানা গেছে। এমন দুর্যোগে শোক নেমে এসেছে দেশটিতে। হতাহতের পরিবারের প্রতি শোক জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

শুক্রবারের (৩০ অক্টোবর) তুরস্কের এজিয়ার অঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইজমির শহরে ৩ হাজার ৫৪৫টি তাবু ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার কাজ চলবে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ।

তুরস্ক বিশ্বের সর্বাধিক ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর একটি। বেশ কয়েকটি ফল্ট লাইনে দেশটি অবস্থিত। প্রতিবছরই তুরস্কে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মারা যান অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button