Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

ফ্রান্সে গির্জার সামনে যাজককে গুলি

এবার ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর লিঁওতে একটি গির্জার যাজককে গুলি করা হয়েছে। আহত যাজকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ হামলাকারীকে আটক করতে সক্ষম হলেও তার পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ওই যাজক গির্জার কাছাকাছি আসার পর হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি করে। আহত ওই যাজককে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গির্জাটি গ্রিক অর্থোডক্স। হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। যেসব জায়গায় ভিড় বেশি সেখানে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

এমনকি উপাসনালয় ও স্কুলের নিরাপত্তাও সুনিশ্চিত করা হবে। বাস্তবে তেমনটাই হয়েছে। তারপরও কীভাবে এমন হামলার ঘটনা ঘটল, তার উত্তর দেশটির পুলিশের কাছে নেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button