Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

তুরস্ক-গ্রিসের ভূমিকম্পে নিহত বেড়ে ২৬

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও গ্রিসে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৬ জনে। এ পর্যন্ত আট শতাধিক আহতকে উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, তুরস্কের ইস্তাম্বুলও ভূকম্পনে কেঁপে উঠে। ভূমিকম্পের পরপরই সড়কে হাজার হাজার মানুষ নেমে আসেন। গ্রিসের সামোস দ্বীপেও ভূমিকম্প অনুভূত হয়।

ইজমির শহরের মেয়র তুঙ্ক সয়ের বলেন, প্রদেশে প্রায় ২০টি ভবন ধসে পড়েছে। আর ইজমির প্রদেশের গভর্নর বলেছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী  অ্যাজিয়ান সাগরে শুক্রবার আঘাত হানে ভূমিকম্প।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button