Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিরাজনীতি

জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ শুরু

জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ শুরু

একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২০ হাজার টাকায় নমিনেশন ফরম ক্রয় করছেন প্রার্থীরা।

রোববার রাজধানীর গুলশান-১ নম্বরে ইমানুয়েলস মিলনায়তনে মনোনয়নপত্র ৩০ হাজার টাকায় সংগ্রহ করেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তার ফরম গ্রহণের মধ্যদিয়ে শুরু জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ।

বেলা ১২টায় নিজের মনোনয়নপত্র গ্রহণ করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এরশাদ। এসময় এরশাদ বলেন, নির্বাচনী যাত্রা শুরু হয়েছে,যাত্রা শেষ হবে নির্বাচনে জয়ী হয়ে

এরপর জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের,

মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আজসহ আগামীকাল ১২ ও পরশু ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। এরপর আগামী ১৪

নভেম্বর জাতীয় পার্টি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button