Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকখেলাধুলাফুটবল

বার্সেলোনার কাছে ২-০ গোল হেরেছে জুভেন্টাস

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনার কাছে ২-০ গোল ব্যবধানে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোবিহীন জুভেন্টাস।এদিকে মার্কাস রাশফোর্ডের হ্যাটট্রিকে লিপজিগের বিপক্ষে গোল উৎসব করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

রোনালদো-মেসির দেখা হয়নি, তাই হাইভোল্টেজ ম্যাচের তকমা পাওয়া জুভেন্টাস-বার্সেলোনার লড়াইটা হয়েছে সাদামাটা। সিআর সেভেনকে ছাড়া জুভারা হেরেছে জোড়া গোল ব্যবধানে। মেসির গোল, বার্সার জয়ে রেখেছে অবদান।

শুরুটা হয় ওসমান ডেম্বেলের গোলে। আর শেষটা রাঙ্গান লিওনেল মেসি। রোনালদোকে ছাড়া খোলসবন্দী জুভেন্টাস। একটা শটও পোস্ট বরাবর নিতে পারেনি। যদিও আলভারো মোরাতা তিনবার বল জালে জড়ালেও প্রতিবারই তা বাতিল হয়। ফলে তুরিনে নিজেদের মাঠেই কাতালানদের বিপক্ষে ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। সি আর সেভেনকে ছাড়া চার ম্যাচে মাত্র এক জয় বলছে তাকে কতোটা মিস করেছে জুভেন্টাস।

এদিকে, ওল্ড ট্রাফোর্ডে এতটা স্বস্তি আর কখনোই পাননি কোচ ওলে গুনার সোলশায়ার। ব্যর্থতা আর সমালোচনায় দেড় বছরের কোচিং ক্যারিয়ারে সঙ্গী তার। কিন্তু এবার চ্যাম্পিয়ন্স লিগ তাকে দিচ্ছে তৃপ্তি। গতবারের সেমিফাইনালিস্ট লাইপজিগের বিপক্ষে গোল উৎসব করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।  মার্কাস রাশফোর্ডের হাটট্রিকে, রেড ডেভিলদের জয় পাঁচ গোলের ব্যবধানে।

এছাড়া, মোইজে কিনের জোড়া গোলে ইস্তানবুল বাশাকসেহিরকে হারিয়েছে পিএসজি। ক্রাসনোদারের বিপক্ষে চেলসির জয় ৪-০ গোলের ব্যবধানে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button