Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
পড়াশোনাবাংলাদেশ

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়লো

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন,এবার বছরের প্রথমে হচ্ছে না বই উৎসব,প্রতিষ্ঠানে পৌঁছে দেয়া হবে বই । করোনা সংকটকালে পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কথা ভেবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আমরা দেখছি, সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কিনা। আগামী দুই সপ্তাহ আমরা দেখব, যদি পরিস্থিতি অনুকূলে হয়, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলার বিষয়টা বিবেচনা করব। ভারতসহ অন্যান্য দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবকিছুই আমরা বিবেচনায় রাখছি।’

এ সময় সংবাদ সম্মেলনে অনলাইনে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।

গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা ছুটি বাড়ানোর পর ৩১ অক্টোবর ছুটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ছুটি শেষ হওয়ার আগেই আবারো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির সময় বাড়লো।
করোনা পরিস্থিতির কারণে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাও। এর পরিবর্তে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button