অন্যান্যআন্তর্জাতিক
ক্যামেরুনে স্কুলে হামলা, ৮ শিশু নিহত

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের একটি স্কুলে দুর্বৃত্তের গুলিতে ৮ শিশু নিহত হয়েছে। গুলিবিদ্ধ আরও বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এমন বর্বর হামলাকে জঘন্য অ্যাখা দিয়েছে জাতিসংঘ।
ক্যামেরুনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুম্বা শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে এই হামলা চালানো হয়। এই ঘটনায় সেখানে নেমে এসেছে শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলে করে এসে বিদ্যালয়ে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। এতে কোমলমতি শিক্ষার্থীদের রক্তে ভেসে যায় স্কুলের বেঞ্চ। এতে এ পর্যন্ত ৮ শিশু নিহত হয়েছে। গুরুতর জখম হয়েছে অন্তত ১০ জন।
হামলার সময় প্রাণ বাঁচাতে বিদ্যালয় ভবনের দ্বিতীয়তলা থেকে লাফ দেয় অনেকে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীর বিষয়ে, এখনো কিছু নিশ্চিত করে জানাতে পারেনি ক্যামেরুনের প্রশাসন।



