Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

লিভারপুলের প্রত্যাশিত জয়

শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাশিত জয় পেলো লিভারপুল। পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় পেলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে শেফিল্ড ইউনাইটেডের মুখোমুখি হয় লিভারপুল। স্বাগতিক হয়েও অ্যানফিল্ডে শুরুর দিকেই হোঁচট খায় অল রেডরা। মাত্র ১৩ মিনিটে লিড নেয় শেফিল্ড ইউনাইটেড। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠা লিভারপুল, সমতায় ফেরে প্রথমার্ধেই।

গোল করেন ফিরমিনো। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা বজায় রেখে লিড দ্বিগুণ করে গতবারের চ্যাম্পিয়নরা। স্কোরশিটে নাম লেখান দিওগো হোতা। এদিকে, ওয়েস্টহ্যামের মাঠে ১-১ ড্র করেছে ম্যানচেস্টার সিটি। চলতি লিগে এটি সিটির দ্বিতীয় ড্র।

সংশ্লিষ্ট খবর

Back to top button