Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

চলে গেলেন ব্যারিস্টার রফিক উল হক

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আদ-দ্বীন হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। হাসপাতালটির আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন রফিক উল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, আইনমন্ত্রী আনিসুল হক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বাদ যোহর বায়তুল মোকাররম মসজিদে ও দুপুর ২টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে।

গত ১৫ অক্টোবর বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে ব্যারিস্টার রফিক উল হককে আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম দিকে তাকে কেবিনে রেখে চিকিৎসা দেয়া হয়েছিলো। কিন্তু অবস্থা কিছুটা জটিল হওয়ায় তাকে হাই ডিপেনডেন্সি কেয়ার ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়।

এরপর গত ২০ অক্টোবর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেয়া হয়। ওই সময় তার ব্লাড প্রেশার ও অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। এতে তিনি শকে চলে যান।

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে আইন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এছাড়া সিনিয়র আইনজীবীরাও গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button