Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনেই জমজমাট ফুটবল

জমজমাট এক রাতের অপেক্ষায় ফুটবল ভক্তরা। ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে আজ (মঙ্গলবার)। রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে জুভেন্টাস, বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসির মতো বড় ক্লাবগুলো।

২৫ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভ। প্রতিপক্ষ ইতালিয়ান শক্তিধর ক্লাব জুভেন্টাস। করোনায় আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনালদো না থাকাটা বড় ধাক্কা তুরিনের ওল্ড লেডিদের জন্য।

অন্যদিকে, কোচ আন্দ্রে পিরলোর জন্যও চ্যালেঞ্জিং এ ম্যাচটি। কারণ প্রথম ম্যাচেই তিনি মুখোমুখি হচ্ছেন সাবেক গুরু মিরকা লেসেস্কুর। আরেক ম্যাচে, ন্যু ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হবে হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেঙ্কভারোস। বার্সা জার্সিতে মেসির শেষ চ্যাম্পিয়ন্স লিগ এটি।

মাত্র দুই মাস আগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের লজ্জায় ডুবেছিল বার্সা। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসা হাঙ্গেরির ক্লাবের বিপক্ষে সে ধাক্কা কাটানোর মিশন বার্সার জন্য।

অন্য ম্যাচে ফ্রান্সের ক্লাব পিএসজির প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউ’র সঙ্গে পিএসজির পুরোনো শত্রুতার জন্যই সবার আগ্রহ এই ম্যাচ নিয়েও। এবার সে লড়াইয়ে যুক্ত হচ্ছেন এডিসন কাভানি।

এদিকে, ল্যাম্পার্ডের চেলসির জন্য প্রথম ম্যাচই পরীক্ষা। ইংলিশ লিগে ৫ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া চেলসি এখনো রক্ষণে ভুগছে। খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই সেভিয়াও। গ্রানাডার কাছে হেরে ব্লুদের বিপক্ষে খেলতে আসছে তারা।

মোহাম্মদ হাসিব, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button