Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

আবারও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্দা

৭৭ শতাংশ ব্যালট গণণা হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন বলছে, লেবার দল ৪৯ শতাংশ ভোট পেয়েছে, অন্যদিকে কলিন্সের ন্যাশনাল পার্টি ভোট পেয়েছে ২৭ শতাংশ।

সব ব্যালট গণণার পূর্বেই বিরোধী দলীয় নেত্রী জুডিথ কলিনস নির্বাচনে পরাজয় স্বীকার করে নেয়ায় নিউজিল্যান্ডের নির্বাচনে প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আর্ডেনের মধ্য-বামপন্থী লেবার পার্টির জয় প্রায় নির্ধারিত হয়ে গিয়েছে।

এই নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে করোনা ভাইরাস মহামারী নিয়ন্ত্রণে আর্ডেনের নেতৃত্ব। এছাড়া গত বছর দেশটির ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর জাতিকে ঐক্যবদ্ধ রাখায় তার প্রচেষ্টা এবং দ্রুত অস্ত্র আইনের পরিবর্তন তার ব্যক্তিত্বে শক্তিশালী এবং দয়ালু মাত্রা যোগ করেছে।

আর্ডেনের বর্তমান জোট সহযোগী দল জাতীয়তাবাদী নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি নির্বাচনে ২.৬ শতাংশ এবং গ্রিন পার্টি ৭.৬ শতাংশ ভোট পেয়েছে। যদি আর্ডেন এককভাবে লেবার দলে হয়ে সরকার গঠন করতে না পারেন তবে তিনি হয়তো গ্রিন দলের ওপর নির্ভও করতে পারেন। ১৯৭০ সাল থেকেই যৌথভাবে সরকার গঠন করে আসছে লেবার-গ্রিন জোট।

এবারের নির্বাচনে লেবার দল ১২০টি আসনের মধ্যে ৬৪টি আসন পেতে যাচ্ছে, যা ১৯৯৬ সালে দেশটিতে সমানুপাতিক ভোটিং ব্যবস্থা প্রবর্তনের পর যে কোনো দলের পাওয়া সর্বোচ্চ আসন।

সংশ্লিষ্ট খবর

Back to top button