Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশহেলথ টিপস

বিশ্ব হাত ধোয়া দিবসে নানা কর্মসূচি

সকলের হাত সুরক্ষিত থাক’ এ প্রতিপাদ্য  কে সামনে রেখে দেশব্যাপী উদযাপিত হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস। তবে দেশজুড়ে যখন এ দিবস পালিত হচ্ছে তখন নিম্ন আয়ের জনগোষ্টি  জানেই না  এ দিবস সম্পর্কে। আর নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হলে জাতীয় উদ্যোগ নিতে হবে বলে মত দেন বিশেষজ্ঞরা।

গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে’ বা, বিশ্ব হাত ধোয়া দিবস। ২০০৮ সাল থেকে নিয়মিত এই দিনটিকে বিশ্ব হাত ধোয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। কেন হাত ধোয়া জরুরি, সেটা এ বছর অনেকেই বুঝে গেছেন। আর তাই হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়  ‘‘সকলের হাত সুরক্ষিত থাক।

তবে আনুষ্ঠানিক ভাবে এ দিনটি পালন করা হলেও শরহরের নিম্ন আয়ের মানুষ জানেন না এ দিবস সম্পর্কে। বেঁচে থাকা যেখানে কষ্ট সাধ্য সেখানে হাত ধোয়াকে বিলাসিতা বলছেন কেউ কেউ। শিশু স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান।

হাত ধোয়া কর্মসূচীকে এক দিনের মধ্যে সিমাবদ্ধা না রেখে  সব সময়ের জন্য অভ্যাসে পরিণত  করার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষা পৌঁছে দিতে সরকারকে আরও   উদ্যোগী হতে হবে মনে করেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জনসম্পৃক্ততা জোরদার করার উপরও জোর দেয়া হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button