Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার জয়

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেলো ব্রাজিল এবং আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে ২-১ গোল ব্যবধানে জয় আলবিসেলেস্তাদের। আর নেইমারের হ্যাটট্রিকে সেলেসাওরা ৪-২ গোলে হারিয়েছে পেরুকে।

পেরুর মাঠে খেলা শুরুর ৬ মিনিটেই পিছিয়ে পড়ে ব্রাজিল। পরে জ্বলে উঠেন নেইমার। সতীর্থদের নিয়ে একের পর এক প্রতিপক্ষের জাল ভেদ। বুলেট শটে প্রথমে দলকে ফেরান সমতায়। এরপর, পেরুভিয়ানদের হয়ে রেনাটো তাপিয়া দ্বিতীয় গোলটি করলে, সমতায় ফেরান সেলেসাও স্ট্রাইকার রির্চালসন।

তবে ম্যাচের বাকিটা দাপিয়ে বেড়ান নেইমার। গোল পান আরো দু’বার। জাতীয় দলের জার্সি গায়ে নবম হ্যাটট্রিকের পাশাপাশি দেশের ইতিহাসে ৬৪ গোল নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার তিনি।

আরেক ম্যাচে, ১৫ বছর পর লা পাজে জয় পেয়েছে আর্জেন্টিনা। বলিভিয়াকে হারালো ২-১ গোলে। যদিও সাফল্য পেতে ভালোই ঘাম ঝরাতে হয়।

শুরুর ২৪ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল হজমে ক্ষোভে খোলস ছেড়ে বের হয় স্কালোনির শিষ্যরা। লতারো মার্টিনেজের পর ৭৯ মিনিটে সফরকারীদের পুরো তিন পয়েন্ট পাইয়ে দেন কোরিয়ান মিডফিল্ডার জোয়াকিন।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button