
উয়েফা নেশন্স লিগে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয় পেলো স্পেন। সুইসদের ১-০ গোল ব্যবধানে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা।
ম্যাচে দলের একমাত্র গোলটি করেন মিকেল ওইয়ারসাবাল। এই জয়ে নিজেদের গ্রুপে শীর্ষস্থানে উঠেছে স্পেন। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো ফেভারিটরা। সফরকারি সুইজারল্যান্ড গোলের সুযোগ না পেলেও, রক্ষণভাগ সামলাতেই বেশি গুরুত্ব দেয়।
ফলে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। অপরম্যাচে, ইউক্রেনকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে প্রত্যাশিত জয় পেলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। গোল করেছেন ম্যাথিয়াস গিন্ডার ও লিয়ন গোরেতকা।



