Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যপড়াশোনাবাংলাদেশ

এইচএসসি’তে মূল্যায়নভিত্তিক ফলাফল: ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা

এইচএসসি’তে পরীক্ষার বদলে মূল্যায়নভিত্তিক ফলাফলের সিদ্ধান্তকে, ইতিবাচক হিসেবে দেখছে শিক্ষাবোর্ডগুলো। তবে সরকারের নেয়া এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন পদক্ষেপ সময়োপযোগী বলে মনে করেন বিশিষ্টজনরাও।

করোনা পরিস্থিতিতে স্থগিত হওয়া ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ পর্যন্ত না নিয়ে, এসএসসি ও জেএসসি ফলাফলের গড়ে মূল্যায়নের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে সব মহলই। উদ্বুদ্ধ পরিস্থিতিতে শিক্ষার্থীরাও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

মহামারীর সংক্রমণ রোগের সময়ে, নিরাপত্তার দিক বিবেচনা করে পরীক্ষা না নিয়ে অটোপ্রমোশনকে মন্দের ভালো বলেই জানালেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই কর্মকতার।

সরকারের সিদ্ধান্তকে যুগোপযোগী উল্লেখ করে মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্মকতা বলেন, বর্তমান অবস্থায় পরীক্ষা না নেয়ার কোন বিকল্প নেই। বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা কে. চৌধুরী বলেন, এইচএসসি বাতিলের সিদ্ধান্তটি নিতে হয়েছে সময়ের প্রয়োজনে,আরো আগে এই ঘোষণাটি আসা জরুরি ছিল।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর দিন নির্ধারিত ছিল ১ এপ্রিল। কিন্তু ২৩ দিন আগে ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে ১৭ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। পরে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়।সবশেষ বুধবার সরকারি ঘোষনায় এবছর পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button